বাংলাদেশকে কাবু করতে পারেনি ‘বিগল বয়েজ’
অর্থ লুটের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে হামলার চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয় হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’। বাংলাদেশেও গ্রুপটির হামলাচেষ্টা চালিয়েছে। তিনটি ইন্টারনেট সেবাদাতার নেটওয়ার্কে ছড়াতে পাড়লেও ব্যর্থ হয়েছে। ছড়িয়ে পড়ার আগেই তিনটি ম্যালওয়্যার সনাক্ত করে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ড রেসপন্স টিম- এন-সার্ট।
দলটি দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসএল, অ্যাকসেস টেল এবং কার্নিভালের নেটওয়ার্কে বিগল বয়েজের ‘ফাস্টক্যাশ ২.০’, ‘ফাইল হ্যাশ’ ও ‘ইয়ারা’ ম্যালওয়্যার সনাক্ত করে।
বিষয়টি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানানোর পর দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নেটওয়ার্ক থেকে নতুন ম্যালওয়ারটি নিশ্চিহ্ন করা হয়। এছাড়াও ইতোমধ্যেই ম্যালওয়ারটির সিগেনেচার হাতে পেয়ে ধরাশায়ি করতে ইতোমধ্যেই আপডেট প্যাচও হাতে চলে এসেছে ফলে এখন পর্যন্ত কোনো ব্যাংক আক্রান্ত হয়নি।
তাই এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন আইসিটি বিভাগের অধীন এন-সার্ট প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ।
তিনি বলেন, “বিটিআরসির তদারকিতে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলো যথোপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল। সে কারণে কোনো ব্যাংকের টাকা চুরি বা খোয়া যাওয়ার ঘটনা ঘটেনি। এখন আর আতঙ্কের কিছু নেই,”।
তবে সাইবার অ্যাটাক যেহেতু চোর-পুলিশ খেলা, তাই অনলাইনে সবসময় সতর্ক থাকার পরামর্শ এই সাইবার বিশেষজ্ঞের।